শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিমান বিধ্বস্তের ঘটনায় আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকরা

নিজস্ব প্রতিবেদক

আর এন এস ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫, ০৮:৫২ এএম

বিমান বিধ্বস্তের ঘটনায় আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকরা
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পরে উত্তরার মাইলস্টোন কলেজ এলাকার একটি মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

 

জানা গেছে, ঘটনার সময় মাইলস্টোন স্কুল ও কলেজে শ্রেণি কার্যক্রম চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। স্কুলের অভিভাবকরাও খবর পেয়ে ছুটে আসেন সন্তানদের খোঁজ নিতে। অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন।

বিমান বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে।