মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬
৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নারী-শিশুসহ ২৬ জন দগ্ধ, জাতীয় বার্নে ভর্তি 

নিজস্ব প্রতিবেদক

আর এন এস ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫, ০৯:০৭ এএম

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নারী-শিশুসহ ২৬ জন দগ্ধ, জাতীয় বার্নে ভর্তি 
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৬ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে।

সোমবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিধ্বস্ত বিমানের ঘটনায় দগ্ধ হয়ে আসা ২৬ জনের মধ্যে নারী ও শিশু রয়েছে এবং তাদের বেশিরভাগই শিক্ষার্থী। তিনি আরও উল্লেখ করেন যে, দগ্ধ সকলের অবস্থাই আশঙ্কাজনক। এখনও বিমান বিধ্বস্তের ঘটনায় আহতরা বার্ন ইনস্টিটিউটে আসছেন বলেও তিনি জানান।