মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬
৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরা বিমান বিধ্বস্ত, দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে জামায়াতের আমির ও সেক্রেটারি জেনারেল

নিজস্ব প্রতিবেদক

আর এন এস ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫, ০২:০১ পিএম

উত্তরা বিমান বিধ্বস্ত, দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে জামায়াতের আমির ও সেক্রেটারি জেনারেল
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের দেখতে আজ (সোমবার) বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

হাসপাতালে তারা চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন বলে আইএসপিআর নিশ্চিত করেছে। আহতদের মধ্যে মাইলস্টোন স্কুল ও কলেজের বহু শিক্ষার্থীও রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জামায়াতের শীর্ষ নেতাদের পরিদর্শনের সময় সেখানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও অন্য রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। তাদের আগমনে হাসপাতাল প্রাঙ্গণে ভিড় বেড়ে যায়।