শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘সার্বভৌমত্ব রক্ষায় যা প্রয়োজন তাই করব’, ইসরায়েলকে কাতার আমিরের কড়া হুঁশিয়ারি!

আর এন এস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩৯ এএম

‘সার্বভৌমত্ব রক্ষায় যা প্রয়োজন তাই করব’, ইসরায়েলকে কাতার আমিরের কড়া হুঁশিয়ারি!
ছবি: Al Jazeera

দোহায় অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামী শীর্ষ সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল ছানী। তিনি বলেন, "আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষায় এবং ইসরায়েলি আগ্রাসনের মোকাবিলায় যা যা প্রয়োজন, তা করতেই দৃঢ়প্রতিজ্ঞ।"

 

গত সপ্তাহে দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের চালানো বিমান হামলাকে তিনি এক "প্রকাশ্য, বিশ্বাসঘাতকতামূলক ও কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড" বলে অভিহিত করেন।

আমির বলেন, "ইসরায়েলের আচরণ প্রমাণ করে যে, তারা শান্তিতে আগ্রহী নয়, বরং আলোচনাকে ভেস্তে দিতেই তারা আলোচক পক্ষকে নিশানা বানিয়েছে।"

 

গাজার পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, ইসরায়েল সেখানে একটি ‘নিধনযুদ্ধ’ শুরু করেছে। তার মতে, "ইসরায়েল গাজ্জাকে বসবাসের অযোগ্য করে তুলতে চায়, যাতে পরবর্তীতে এর জনসংখ্যাকে উচ্ছেদ করা যায়।"

 

কাতারের আমিরের এই শক্তিশালী এবং সরাসরি বক্তব্য শীর্ষ সম্মেলনের মূল সুর নির্ধারণ করে দিয়েছে। এটি প্রমাণ করে, আরব-ইসলামী বিশ্ব এখন ইসরায়েলের বিরুদ্ধে শুধুমাত্র নিন্দার পরিবর্তে আরও কঠোর এবং সমন্বিত অবস্থান নেওয়ার দিকে এগোচ্ছে।

 

- Al Jazeera News