মঙ্গলবার, জানুয়ারী ২০, ২০২৬
৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘তুরস্ক সবসময় কাতারের পাশে থাকবে’, দোহা সম্মেলনে এরদোগানের ঘোষণা!

আর এন এস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৪৯ এএম

‘তুরস্ক সবসময় কাতারের পাশে থাকবে’, দোহা সম্মেলনে এরদোগানের ঘোষণা!
ছবি: Al Jazeera

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দোহায় অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামী শীর্ষ সম্মেলনে কাতারের প্রতি তার দেশের পূর্ণ ও সমর্থন ব্যক্ত করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দেওয়া ভাষণে তিনি বলেন, "তুরস্ক একটি বন্ধু ও মিত্র দেশ হিসেবে কাতারের পাশে সবসময় ছিল এবং থাকবে।"

গত সপ্তাহে দোহায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে এরদোগান এই হামলাকে ‘ইসরায়েলি দস্যুতার নতুন মাত্রা’ বলে অভিহিত করেন।

 

তিনি বলেন, যে কাতার এই সংকটে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল, সেই কাতারকেই লক্ষ্যবস্তু করা হয়েছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই পরিস্থিতিতে দোহায় এই শীর্ষ সম্মেলনের আয়োজন মুসলিম বিশ্বের পক্ষ থেকে কাতারের প্রতি এক নিঃশর্ত সমর্থনেরই প্রকাশ।

প্রেসিডেন্ট এরদোগান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল ছানীর প্রজ্ঞাবান নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি অত্যন্ত মর্যাদার সঙ্গে এই সংকট মোকাবিলা করছেন।

 

হামলায় নিহত ফিলিস্তিনি এবং কাতারি নাগরিকের জন্য শোক প্রকাশ করে তিনি বলেন, আজকের এই বৈঠক থেকে যে সিদ্ধান্ত আসবে, তা হবে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থানের এক বলিষ্ঠ ঘোষণা।

এই সম্মেলনে ইরান, সৌদি আরব, মিশর, পাকিস্তানসহ মুসলিম বিশ্বের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।

 

- Al Jazeera News