মঙ্গলবার, জানুয়ারী ২০, ২০২৬
৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় হাসপাতাল পরিচালকের ভাই ও তাঁর সন্তানরা নিহত!

আর এন এস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১২ এএম

গাজায় ইসরায়েলি হামলায় হাসপাতাল পরিচালকের ভাই ও তাঁর সন্তানরা নিহত!
ছবি: Al Jazeera

গাজা সিটিতে এক বিমান হামলায় আল-শিফা হাসপাতালের পরিচালকের ভাই মাজেদ আবু সালমিয়াকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনি সূত্র মতে, এই হামলায় মাজেদের বেশ কয়েকজন সন্তানও নিহত হয়েছেন। তবে ইসরায়েল দাবি করেছে, নিহত ব্যক্তি হামাসের একজন স্নাইপার ছিলেন।

 

আল জাজিরার সূত্র অনুযায়ী, শনিবার (২০ সেপ্টেম্বর) গাজা সিটির পশ্চিমে শাতি শরণার্থী শিবিরে আবু সালমিয়া পরিবারের বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে আল-শিফা হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালমিয়ার ভাই মাজেদ এবং তাঁর বেশ কয়েকজন সন্তান নিহত হন।

 

ঘটনার একদিন পর দেওয়া বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, মাজেদ আবু সালমিয়া হামাসের সামরিক শাখার একজন স্নাইপার ছিলেন এবং তিনি ইসরায়েলি সৈন্যদের ওপর ‘আসন্ন সন্ত্রাসী হামলা’ চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তবে, ইসরায়েলের এই বিবৃতিতে হামলায় নিহত শিশুদের বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি।

 

মাজেদ আবু সালমিয়ার হত্যাকাণ্ড নিয়ে এই পরস্পরবিরোধী বক্তব্য গাজায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা এবং ইসরায়েলের লক্ষ্যবস্তু নির্ধারণের বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে। যুদ্ধের আবহে দুই পক্ষের ভিন্ন ভিন্ন বয়ান ঘটনার প্রকৃত চিত্র পাওয়াকে কঠিন করে তুলেছে।

 

- Al Jazeera News