মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬
৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামে মুসলিম ও অমুসলিমের মধ্যে মূল পার্থক্যকারী আমল কোনটি?

আর এন এস ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৬ পিএম

ইসলামে মুসলিম ও অমুসলিমের মধ্যে মূল পার্থক্যকারী আমল কোনটি?
ছবি: সংগৃহীত

ইসলাম ধর্মে ঈমান বা বিশ্বাস স্থাপনের পর একজন ব্যক্তির ওপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হলো নামাজ। এটি কেবল একটি উপাসনাই নয়, বরং একজন মুসলিম এবং অমুসলিমের মধ্যে পরিচয় ও আচরণের মূল পার্থক্যকারী হিসেবে বিবেচিত হয়।

পবিত্র কুরআন ও হাদিসে নামাজ ছেড়ে দিন করাকে একটি ভয়াবহ বিষয় হিসেবে বর্ণনা করা হয়েছে।

 

রাসুলুল্লাহ (সা.) এক হাদিসে স্পষ্টভাবে বলেছেন, "বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে সীমারেখা হলো নামাজ ছেড়ে দেওয়া।" (সহিহ মুসলিম, হাদিস: ৮২)

অন্য এক হাদিসে তিনি আরও কঠোরভাবে বলেন, "আমাদের এবং কাফেরদের মধ্যে পার্থক্যকারী বিষয়ই হচ্ছে নামাজ। সুতরাং, যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করল, সে কুফরি করল।" (তিরমিজি, হাদিস: ২৬২১)

 

পবিত্র কুরআনেও নামাজ পরিত্যাগকারীদের জন্য ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে। জাহান্নামিদের যখন জিজ্ঞাসা করা হবে, ‘কোন জিনিস তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করেছে?’ তাদের প্রথম উত্তর হবে, "আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না।" (সুরা মুদ্দাসসির, আয়াত: ৪২-৪৩)

ইসলামি চিন্তাবিদদের মতে, নামাজ হলো আল্লাহর সঙ্গে একজন বান্দার সরাসরি ও জীবন্ত সম্পর্ক স্থাপনের মাধ্যম। এই সম্পর্ক ছিন্ন হয়ে গেলেই মানুষ আধ্যাত্মিকভাবে ধ্বংসের পথে পা বাড়ায়। তাই নামাজকে শুধু একটি ধর্মীয় আচার হিসেবে নয়, বরং ঈমানের মূল ভিত্তি হিসেবে দেখা হয়।