সমাবেশে পবা, কাটাখালি ও নওহাটা পৌরসভার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট মোঃ শফিকুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী জেলার সদস্য সচিব কাজী মোঃ নুরুল আলম এবং রাজশাহী মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আবিদ হাসান মুন্না।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, রাজশাহী জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ মাসুদ রানা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাওলানা মোঃ তাজ উদ্দীন খাঁন, আহ্বায়ক-বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, রাজশাহী জেলা ও কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে বিশদ আলোচনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে কাজী মোঃ নুরুল আলম বলেন,
“সংগ্রামী ভাইয়েরা, বাংলাদেশ আজ এক কঠিন সময় অতিক্রম করছে। ঠিক এই সময়েই জাতির আশা-ভরসার প্রতীক হয়ে উঠেছেন দেশনায়ক তারেক রহমান। তিনি শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরাধিকার নন, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন।”
তিনি আরও বলেন,
“ধানের শীষ শুধু একটি প্রতীক নয়-এটি স্বাধীনতা, গণতন্ত্র, ইসলাম ও মানুষের অধিকারের প্রতীক। যেদিন তারেক রহমান ধানের শীষ তুলে ধরবেন, সেদিন থেকেই শুরু হবে নতুন যাত্রা—একটি মুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের পথে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মাওলানা মোঃ আমজাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক, রাজশাহী জেলা ওলামা দল; মফিজুর রহমান, আহ্বায়ক পুঠিয়া উপজেলা ওলামা দল; মাওলানা মোঃ আব্দুস সালাম, সদস্য রাজশাহী জেলা ওলামা দল; কাজী মোঃ হাবিবুর রহমান, সদস্য রাজশাহী জেলা ওলামা দল; কাজী মোঃ মাইনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাজশাহী জেলা ওলামা দল; মোঃ আব্দুর রাজ্জাক, সদস্য সচিব পবা উপজেলা বিএনপি; মোঃ সুলতান আহমেদ, মোঃ আব্দুস সালাম ও মোঃ আব্দুল মান্নাফ, যুগ্ম আহ্বায়ক পবা উপজেলা বিএনপি; মোঃ শিহাব উদ্দিন, আহ্বায়ক (ভারপ্রাপ্ত) ২নং হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি; মোঃ মোতাহার হোসেন, সদস্য সচিব ২নং হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি; প্রভাষক মোঃ তাইজুল ইসলাম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক পবা উপজেলা যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে শত শত নেতাকর্মীর উপস্থিতে কাজী হাবিবুল্লাহকে আহ্বায়ক ও শাকিল আহমেদকে সদস্য সচিব করে পবা উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এর মাধ্যমে উৎসবমুখর পরিবেশে কর্মী সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।