সোমবার, জানুয়ারী ১৯, ২০২৬
৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হতাহতের খবর অজানা, ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা

RNS News

আর এন এস ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫, ০৭:৫৮ এএম

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হতাহতের খবর অজানা, ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ (সোমবার) দুপুরের দিকে উত্তরা মাইলস্টোন কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, তবে ভিডিওটির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম ঢাকা পোস্টকে জানিয়েছেন, তিনি পাঁচ মিনিট আগে মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছেন। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন এবং বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১টা ১৮ মিনিটে তারা উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হওয়ার সংবাদ পেয়েছেন। ঘটনাস্থলে তাদের তিনটি ইউনিট কাজ করছে এবং আরও দুটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। এই মুহূর্তে বিস্তারিত আর কোনো তথ্য তাদের কাছে নেই।