সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় নরেন্দ্র মোদি বলেন, "ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। যেখানে মৃতদের মধ্যে অনেকেই শিক্ষার্থী। নিহতদের পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"
তিনি আরও বলেন, "ভারত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।"
উল্লেখ্য, আজ দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত এবং ১৭১ জনের বেশি আহত হয়েছেন। এই ঘটনায় নিহতদের মধ্যে বিমানের বৈমানিকসহ মাইলস্টোন স্কুলের বহু শিক্ষার্থী রয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর এই শোকবার্তা এমন এক সময়ে এলো যখন বাংলাদেশ এই ভয়াবহ দুর্ঘটনার শোক সামলাতে ব্যস্ত।