শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়। ‘সদস্যপদ যেখানে উন্নতি ও সম্ভাবনার সঙ্গে মেলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে নতুন সদস্যদের জন্য দুটি বিশেষ সেশনের আয়োজন করা হয়।
এতে ক্লাবিংয়ের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন, যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষা ও স্কলারশিপের প্রস্তুতি বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের মূল সেশনে বক্তব্য দেন আল আমিন সরকার।
তিনি একাডেমিক ফলাফলের পাশাপাশি ক্লাব কার্যক্রমে যুক্ত হওয়ার মাধ্যমে দক্ষতা অর্জন এবং বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ পাওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। ইএলডিসির সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘জিএম ইন্ডাকশন ৫.০’-এর মাধ্যমে নতুন সদস্যদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের ব্যক্তিগত, পেশাগত ও নেতৃত্বের বিকাশের দীর্ঘমেয়াদি যাত্রা শুরু হচ্ছে।
শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা, দলগত কাজ, যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতা কর্মজীবনের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ইএলডিসি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চায়, যেখানে শিক্ষার্থীরা শিখবে, বাস্তবে কাজ করবে, দায়িত্ব নেবে এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে।
ইএলডিসির সাধারণ সম্পাদক সাঈদ হাসান কানন বলেন, ‘জিএম ইন্ডাকশন ৫.০’ নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনকে আরও দক্ষ ও অর্থবহ করার একটি উদ্যোগ। একাডেমিক শিক্ষার পাশাপাশি নেতৃত্ব, যোগাযোগ, টিমওয়ার্ক ও দায়িত্ববোধের মতো বাস্তব দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।