মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল হাসান, ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেক্সট-জবস লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান, স্নোটেক্স গ্রুপের গ্রুপ হেড অব হিউম্যান রিসোর্সেস (সিএইচআরও) মো. তাসিবুল আলম তাসিব, কৃষিস্বপ্নে'র প্রতিষ্ঠাতা ও সিইও সায়েদ জুবায়ের হাসান এবং মণ্ডল গ্রুপের ডিজিএম খন্দকার নাজমুল আলম।
সেমিনারে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে একটি মানসম্মত সিভি তৈরি, কর্মজীবনের জন্য নিজেকে প্রস্তুত করা এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনসহ ক্যারিয়ার-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়। প্যানেল ডিসকাশনে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের নিজেদের ক্যারিয়ার উন্নয়নে করনীয় সম্পর্কে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উল্লেখ্য, অনুষ্ঠানে পাঁচ জন শিক্ষার্থীর ভাইবা নেয়া হয় এবং তাদের মধ্যে একজনকে ‘নেক্সটজব’ এ ইন্টার্নশিপের অফার দেয়ার ঘোষনা দেয়া হয়।