বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২ টার দিকে বরিশাল- পটুয়াখালী মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের চৌমাথা এলাকার তূর্য পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষ হওয়া বাস দুটি হলো আবির আব্দুল্লাহ পরিবহন ও গ্রিন ভিউ পরিবহন।
জানা গেছে, গ্রিন ভিউ বাসটি বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্য এবং আবির আব্দুল্লাহ পরিবহন নামে বাসটি বরিশাল রুপাতলি থেকে ছেড়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। এসময় দুর্ঘটনার কারণে সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।