রবিবার, জুন ১৪, ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

মোঃ ইহসানুল হক সাকিব

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ০৮:৩০ পিএম

ঈদ ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ছবি : নিজস্ব প্রতিনিধি

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির টানা ২৩ দিনের বিরতি শেষে আগামীকাল (রবিবার) থেকে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

 

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী। তিনি জানান, “আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোদমে শুরু হবে।

 

ছুটিকালীন সময়েও জরুরি সেবাগুলো চালু ছিল। তবে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল, ক্লাস, পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম পূর্বের নিয়ম অনুযায়ী পরিচালিত হবে।”