এসময় তাদের থেকে ২০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। মামলার প্রধান আসামি মোঃ আরাফাত ইসলাম(২২) যিনি রূপাতলির সোবহান খান গলির বাসিন্দা। মামলার দ্বিতীয় আসামী আটক ছাত্রলীগ কর্মী তাইজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
তাইজুল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, গত ২১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে নগরীর আমতলা মোড় এলাকায় ২৪নং ওয়ার্ড এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়। পুলিশের দাবি, তারা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন। মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে তাড়া করে গ্রেফতার করা হয়।
এসময় তাদের থেকে মোটরসাইকেলের ট্যাংকির ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নীল কালারের পলির মধ্য লুকানো ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্যসহ গ্রেফতার ও মামলার বিষয়ে জানার জন্য, ছাত্রলীগ কর্মী তাইজুল ইসলাম তাজের মোবাইলে একাধিকবার কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. ফিরোজ আলম বলেন, মাদকদ্রব্যসহ (ইয়াবা) দু'জনকে গ্রেফতার করা হয়েছিলো ২১ জুলাই রাতে। পরেরদিন তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।