রবিবার (২ আগস্ট) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ক্যাফেটেরিয়ার সার্বিক পরিবেশ, অবকাঠামোগত সুবিধা, শিক্ষার্থীদের বসার ব্যবস্থা এবং বিভিন্ন ছাত্রসংগঠনের কক্ষ ঘুরে দেখেন। পাশাপাশি ক্যাফেটেরিয়ার ছাদও পরিদর্শন করেন তারা।
পরিদর্শনকালে সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রশাসনের কর্মকর্তারা। শিক্ষার্থীদের জন্য ক্যাফেটেরিয়ার পরিবেশ আরও উন্নত করা, প্রয়োজনীয় সংস্কার এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে তারা সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।