শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফেরাতে তৎপরতা'র অভিযোগ: কুবিতে অনুসন্ধান কমিটি!

মোঃ ইহসানুল হক সাকিব

প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬, ০৭:৫৫ পিএম

শেখ হাসিনাকে ফেরাতে তৎপরতা'র অভিযোগ: কুবিতে অনুসন্ধান কমিটি!
ছবি : নিজস্ব প্রতিনিধি

'শেখ হাসিনাকে ফেরাতে তৎপরতায়' কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১১ জন শিক্ষককে ঘিরে অনুসন্ধানে চার সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

 

অফিস আদেশে বলা হয়, ৪ ও ৫ আগস্ট বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত “শেখ হাসিনাকে ফেরাতে গোপন তৎপরতা” শীর্ষক সংবাদের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের তৎপরতা এবং সম্ভাব্য নাশকতার পরিকল্পনার সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১১ জন (এবং সংশ্লিষ্ট থাকলে আরও) শিক্ষকের পরিচয় ও কার্যক্রম নিরূপণের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

 

কমিটির আহ্বায়ক করা হয়েছে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হাকিমকে। সদস্য হিসেবে রয়েছেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফয়সল বিন আবদুল আজিজ, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক পিন্টু চন্দ্র পাল এবং সদস্য-সচিব হিসেবে সহকারী রেজিস্ট্রার মো. মনিরুজ্জমান। অফিস আদেশে কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে অনুসন্ধান শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।