সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:২৮ পিএম

ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
ছবি : নিজস্ব প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। 

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান।

 

টুর্নামেন্ট উদ্বোধন পর্বে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘এই টুর্নামেন্ট আয়োজনের কয়েকটি মূল উদ্দেশ্য রয়েছে। এর অন্যতম হলো শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সহশিক্ষা কার্যক্রম সচল রাখা।

 

পাশাপাশি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তিগত চরিত্র গঠন এবং তাদের ভেতর থেকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলাও এর অন্যতম লক্ষ্য।’ তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীরা নিজেদের চরিত্র গঠনের পাশাপাশি জাতি গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

খেলাধুলার জগতে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করে শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখবেন-এটাই আমাদের প্রত্যাশা।’ উদ্বোধনী ম্যাচে লোকপ্রশাসন বিভাগকে ১-০ গোলে পরাজিত করে টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।