বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন হাবিপ্রবির ১৬ শিক্ষার্থী

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬, ১২:৩২ এএম

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন হাবিপ্রবির ১৬ শিক্ষার্থী
ছবি : নিজস্ব প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৬ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯-এর জন্য হাবিপ্রবি থেকে মনোনীত হয়েছেন কৃষি অনুষদের মোছাঃ অন্যনা খাতুন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের আল জান্নাতুন নুর, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নুসরাত আফরিন শিল্পা, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের সুজানা দঙ্গল, ফিশারিজ অনুষদের ফারজানা খানম, গণিত বিভাগের রিশাত হোসাইন, অর্থনীতি বিভাগের বাবর আহমেদ এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আফরোজা সুলতানা।

 

এ ছাড়া প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০২০-এর জন্য হাবিপ্রবি থেকে একমাত্র মনোনীত শিক্ষার্থী হলেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের জাকিরুল হাসান জিহাদ। অন্যদিকে, প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০২১-এর জন্য মনোনীত হয়েছেন কৃষি অনুষদের মবিতা টাঙ্গিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সালমা খাতুন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মো. রাকিবুল হাসান, ফিশারিজ অনুষদের কে. এম. তৌফিক হাসান, গণিত বিভাগের মোহাম্মদ শাহজাহান, অর্থনীতি বিভাগের নাজমিন আরা এবং ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের আনিকা তাহসিন।

 

উল্লেখ্য, প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য সারাদেশ থেকে মোট ৪৬৯ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করে থাকে।

 

২০০৫ সালে ইউজিসি প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের এ পদকের জন্য মনোনীত করা হয়।