মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে বিভাগ ও ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও বিভাগ সূত্রে জানা যায়, তরিকুল দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। মাঝে গত কুরবানী ঈদের সময় একবার তার প্যানিক অ্যাটাকের কারণে তিনদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তখন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও আজকে আবারও তার একই সমস্যা দেখা দেয়।
বন্ধুবান্ধবরা তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলেও তরিকুল কে আর বাঁচানো যায়নি। জার্নালিজম বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় বলেন, ‘আমার বিভাগের প্রথম ব্যাচের ছাত্র তরিকুল ইসলাম আজ শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যুবরণ করেছে।
তরিকুলকে একজন সৃজনশীল এবং বাস্তবজ্ঞান সম্পন্ন মানুষ হিসেবেই দেখে এসেছিলাম। মাত্রই অনার্স শেষ করা তরিকুলের এমন জীবনাবসান কোনোভাবেই কল্পনাযোগ্য না। সৃষ্টিকর্তার নিকট তার পারলৌকিক শান্তির জন্য প্রার্থনা করি।’