বুধবার (২৫ নভেম্বর) বলয়ের মডারেটর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়। এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন মাহফুজুর রহমান রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল মোহাম্মদ নিবিড়, সাংগঠনিক সম্পাদক তুহিব মাহমুদ ও কোষাধ্যক্ষ প্রমিত মজুমদার।
দপ্তর সম্পাদক শাহরিয়াজ জামান স্বাধীন, জনসংযোগ ও সৃজনশীল সম্পাদক ইসরাত জাহান ইতি, তথ্য ও সংস্থানবিষয়ক সম্পাদক আতিয়া নওরিন, গ্রন্থাগার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আফরিন নোহা, ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম বিজয়, আপ্যায়নবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম এবং সমাজকল্যাণবিষয়ক সম্পাদক নুসরাত জাহান রিফা।
এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ইফরাত জাহান, সাবিনা আক্তার, রকিবুল হাসান, তানভীর শাকিল, সানজিদা আক্তার ও তানভীর আহসান। বলয়ের মডারেটর মো. আবুল বাশার বলেন, “দীর্ঘ ফ্যাসিস্ট শাসনামলে অপসংস্কৃতি ও পশ্চিমা সংস্কৃতির অযাচিত অনুপ্রবেশ এবং ফ্যাসিস্ট পতন-পরবর্তী সময়ে আমাদের আবহমান বাংলা সংস্কৃতির স্থবির হয়ে পড়ার বড় প্রভাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও অনুভূত হয়েছে।
এই সাংস্কৃতিক শূন্যতা কাটিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা, আবহমান বাংলার চিরায়ত ইতিহাস, লোকঐতিহ্য ও সংহতির শেকড় সন্ধানের তাগিদ থেকেই ‘বলয়’-এর যাত্রা শুরু।” তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীল ও মানবিক বিকাশের পাশাপাশি ক্যাম্পাসে ক্রিয়াশীল সকল সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে ঐক্যের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক ছাত্র সংগঠন হিসেবে বলয় প্রতিষ্ঠা করা হয়েছে।”
বলয়ের সভাপতি ফাহিমা সুলতানা রাতুয়া বলেন, “ঐতিহ্য বাঁচে মানুষের চর্চায়। আমরা ক্রমশ যান্ত্রিকতায় হারিয়ে ফেলছি চিরচেনা কত উৎসব। যে উৎসবগুলো আমাদের শেকড়ের কাছাকাছি নিয়ে যায়, সেগুলো আমরা চর্চায় না রাখলে আগামী প্রজন্ম হয়তো এই বাংলার সমৃদ্ধ সংস্কৃতির স্পর্শ পাবে না।
ক্যাম্পাসে আমাদের লোকজ বিভিন্ন উৎসব পালনের এই যাত্রা শুরু করার পাশাপাশি এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজস্ব সংস্কৃতি চর্চার এবং বাংলাদেশের অন্যান্য সকল সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।”