শনিবার (২৮ নভেম্বর) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ব্যাংক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত তাসাউফ সেমিনার শীর্ষক অনুষ্ঠানের যাত্রীদের যাতায়াতের জন্য এই বাস ব্যবহার করা হয়।
সূত্রের বরাতে জানা যায়, শনিবার ক্যাম্পাস-সংলগ্ন ব্র্যাক লার্নিং সেন্টারে পীর মোজাদ্দেদী কুতুববাগীর আগমন উপলক্ষে তাঁর মুরিদ (অনুসারী) বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা এবং বিনা খরচে বিয়ের আয়োজন করা হয়।
এ উপলক্ষে শতাধিক লোকজনের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের দুটি বাস ব্যবহার করা হয়। এ ঘটনা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা করতে দেখা যায়।
শিক্ষার্থীরা জানান, বিভিন্ন একাডেমিক ও গবেষণার ফিল্ড পরিদর্শনের কাজে বাসের রিকুইজিশন চাওয়া হলেও দেওয়া হয় না বিভিন্ন অজুহাতে।
অপরদিকে বিয়ের অনুষ্ঠানের কাজে শিক্ষার্থীদের বাস ব্যবহার প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রশ্নবিদ্ধ করে। বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহার করে কোনো ব্যক্তিগত কর্মসূচিতে যাওয়ার নিয়ম আছে কিনা?
এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক অধ্যাপক ড. মো. সিদ্দিককুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তার ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য বাসটি ভাড়া নিয়েছিলেন।
তেল খরচ দিয়ে ব্যক্তিগত প্রয়োজনে গাড়ি ব্যবহারে কোনো বাধা নেই। আমাদের পরিবহন কর্মকর্তারা তার রিকুইজিশন পেপার দেখে তাকে অনুমতি দিয়েছিল।