বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনা ফিরলে ৭দিনে ফাঁসি কার্যকরের ভিডিওর কমেন্টে ববি শিক্ষকের গালিগালাজ

‎বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৫:৪২ পিএম

হাসিনা ফিরলে ৭দিনে ফাঁসি কার্যকরের ভিডিওর কমেন্টে ববি শিক্ষকের গালিগালাজ
ছবি : নিজস্ব প্রতিনিধি

‎শেখ হাসিনা দেশে ফিরে আসলে ৭ দিনের মধ্যেই তার ফাঁসি কার্যকর করা হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এর সাবেক চিফ প্রসিকিইটর তাজুল ইসলামের এমন একটি বক্তব্যের ভিডিওর কমেন্ট গালি দিতে দেখা গেছে ববির আওয়ামী পন্থী শিক্ষক আরিফ হোসাইন কে।

 

‎আরিফ হোসাইন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও আওয়ামী আমলে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। তার ফেসবুক ঘেটে একাধিক আওয়ামী লীগ সংশ্লিষ্ট পোস্ট দেখা যায়। 

 

‎জুলাই গনঅভ্যুত্থানে যখন সারাদেশে শিক্ষার্থীদের উপর তৎকালীন স্বৈরাচারী সরকারের আমলের পুলিশ কতৃক হামলা চালানো হয় তখন তিনি শিক্ষার্থীদের পক্ষে কিছু না বললেও পুলিশের পক্ষে সাফাই গেয়ে গেছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে এবং তার ফেসবুক পোস্টেও সেটার প্রমান মেলে। এ বিষয় জানতে চাইলে তিনি বলেন,"এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।"