মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সেমিনার কক্ষে ফার্মেসি বিভাগের আয়োজনে এবং বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়েছে।
ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে ছিলেন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস, কুমিল্লার সহযোগী অধ্যাপক ও পরিচালক ডা. এম. এম. আরিফ হোসেন।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মেসি সোসাইটির সহসভাপতি সোহানুল ইসলাম সরকার বলেন, ‘ক্যান্সার, বিশেষ করে ফুসফুসের ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা তৈরি করা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার ফুসফুসের ক্যান্সারের অন্যতম প্রধান ঝুঁকির কারণ। পাশাপাশি রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতনতা, সময়মতো রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা গ্রহণের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘ফার্মেসি শিক্ষার্থীরা শুধু ওষুধ ও চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং জনস্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসচেতনতা তৈরিতেও সক্রিয় ভূমিকা পালন করবে-এটাই আমাদের প্রত্যাশা।
বীকনের সহযোগিতায় এ ধরনের সচেতনতামূলক আয়োজন আমাদের সেই দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ভবিষ্যতেও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মেসি সোসাইটি জনস্বাস্থ্যসেবামূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’