বুধবার (১১ নভেম্বর) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা জানান, ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের কোনো ধরনের সাংগঠনিক তৎপরতা, গোপন কার্যক্রম কিংবা অতীতের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি তারা মেনে নেবেন না। নিষিদ্ধ সংগঠনটির যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে তারা সজাগ রয়েছেন।
তারা আরও বলেন, ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পুনরায় সংগঠিত হওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। এ ধরনের তৎপরতার তথ্য পাওয়া গেলে তা প্রতিহত করতে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবেন। এ সময় নেতাকর্মীরা ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার ঘোষণা দেন।