প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ আমজাদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা মোঃ আব্দুল ওয়াহাব। অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
একই সঙ্গে এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। পরে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।