অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের পর প্রথমবারের মতো সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। নিজের নতুন ওয়েব সিরিজ ‘ডু ইউ ওয়ানা পার্টনার?’-এর প্রচারে এসে তিনি ভালোবাসা এবং জীবন নিয়ে তার পরিণত দর্শন তুলে ধরেন, যা ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
বিচ্ছেদের কষ্ট কাটিয়ে নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দিকেই এখন তার মনোযোগ।
এক সাক্ষাৎকারে তামান্না বলেন, "আমি এখন নিজেকে একজন দারুণ জীবনসঙ্গী হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। আমি চাই, আমার জীবনে যিনি আসবেন, তিনি যেন মনে করেন, পূর্ব জন্মের পুণ্যের ফলেই আমাকে পেয়েছেন।"
তিনি আরও বলেন, মানুষ প্রায়শই ‘ভালোবাসা’ এবং ‘সম্পর্ক’-কে গুলিয়ে ফেলে। তামান্নার মতে, "ভালোবাসা কখনো শর্তসাপেক্ষ হতে পারে না। যখনই এতে প্রত্যাশা বা শর্ত জুড়ে দেওয়া হয়, তখন তা কেবল এক লেনদেনে পরিণত হয়।"
বিচ্ছেদের গুঞ্জনের পর তার এমন দার্শনিক মন্তব্যকে অনেকেই ব্যক্তিগত যন্ত্রণা থেকে পাওয়া শিক্ষা হিসেবেই দেখছেন।
ব্যক্তিগত জীবনে পরিবর্তন এলেও, তামান্না তার কাজে পুরোপুরি মনোযোগী। অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া তার নতুন সিরিজ ‘ডু ইউ ওয়ানা পার্টNER?’-এ তার অভিনয় প্রশংসিত হচ্ছে।