শনিবার, জুলাই ১৮, ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’, ৭ শতাধিক গ্রেপ্তার!

আর এন এস ডেস্ক

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১২ এএম

সিলেটে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’, ৭ শতাধিক গ্রেপ্তার!
ছবি: সংগৃহীত

রাজনৈতিক সহিংসতা, সশস্ত্র সন্ত্রাস এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনের লক্ষ্যে সিলেট মহানগরীতে চলমান বিশেষ অভিযানে এখন পর্যন্ত ৭১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের এই অভিযানটি গত সাত মাস ধরে পরিচালিত হচ্ছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩B১ জনকে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে এবং ৩৬৯ জনকে অন্যান্য অভিযোগে আটক করা হয়েছে।

 

সাইফুল ইসলাম বলেন, "গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকেই একাধিক মামলার পলাতক আসামি ছিলেন। কেউ কেউ সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি জড়িত।"

তিনি আরও যোগ করেন, সন্ত্রাস দমন এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্যই এই অভিযান চালানো হচ্ছে। "অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না, তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন," বলেন এই পুলিশ কর্মকর্তা।