স্থানীয় সূত্রমতে, রাত আড়াইটার দিকে একটি সংঘবদ্ধ দল পিকআপ ভ্যানে করে গরু চুরি করতে আসে। তারা গোয়ালঘর থেকে গরু পিকআপে তোলার সময় এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। চোরেরা প্রথমে পাশের জঙ্গলে ও পরে একটি পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে।
এ সময় উত্তেজিত জনতা তাদের ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
খবর পেয়ে জেলা পুলিশ সুপার ও গোবিন্দগঞ্জ থানার ওসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি বুলবুল ইসলাম জানান, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।