শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে নারী ও শিশুসন্তান নিখোঁজ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬, ০৪:০৭ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে নারী ও শিশুসন্তান নিখোঁজ
ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) তে ঘুরতে এসে নিখোঁজ হয়েছেন  সাবিকুন্নাহার নামক এক নারী ও তার সন্তান লাবিব। আজ বুধবার নিখোঁজ সাবিকুন্নাহার এর চাচাতো ভাইয়ের পরিচয়ে আরিয়ান আরিফ নামক এক ফেসবুক একাউন্ট  থেকে একটা পোস্ট করলে বিষয়টি সামনে আসে।

 

পোস্টে তিনি লেখেন,"আমার কাকাতো বোন এবং তার ছেলেকে গতকাল বিকেল ৫ টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এড়িয়া থেকে খুঁজে পাচ্ছি না। আপুর নাম: সাবিকুন্নাহার লিজা(২৭),ছেলের নাম: লাবিব (৭)।

 

‎তিনি পোস্টে একটি নাম্বার উল্লেখ করে কেউ নিখোঁজ সাবিকুন্নাহারের খোঁজ পেয়ে থাকলে উক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন। এ বিষয়ে ‎নিখোঁজ সাবিকুন্নাহারের চাচাতো ভাই ও ববি শিক্ষার্থী  মাজহারুল ইসলান সুমন বলেন, " আমরা এখনো আমার চাচাতো বোন ও তার ছেলেকে খুঁজে পাইনি।  

 

আমরা আমাদের সকল আত্মীয়-স্বজনের সাথেও কথা বলেছি এবং খোঁজ করেছি  কিন্তু তাদের সন্ধান পাইনি। এজন্য আজ দুপুরে আমরা থানায় জিডি করে এসেছি। বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ইসমাইল হোসেন বলেন, "আজ সকালে  হারানো মেয়ে  ও ছেলের  বিষয়ে পরিবারের সাথে আমার কথা হয়েছে। তাদেরকে আমি জিডি করার পরামর্শ দিয়েছি। তারা দুপুরে থানায় এসে  জিডি সম্পন্ন করেছে।"