জবি তরুণ লেখক সংঘের সভাপতি সাদিয়া সুলতানা রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আশাদুল্লাহেল গালিবসহ সংগঠনটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়ক রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে সেরা লেখক হিসেবে পুরস্কার অর্জন করেন সুরাইয়া বিনতে হাসান, সাদিয়া ইসলাম কাশফিয়া, মো. তানজিম হোসেন, তানিয়া আক্তার, লাবণী আক্তার কবিতা, লাবণী আক্তার শিমলা, ফারিহা জামান নাবিলা, আরাফাত নাফিস, সানিয়া তাসনিম লামিয়া, আরমিন আমিন ঐশী, আর্শি আক্তার সানি, লুৎফুন্নাহার, মো. আরিফুল ইসলাম রাফি, জান্নাতুল ফেরদৌস জেরিন, নুসরাত জাহান স্মরণিকা, মো. রিশাদ আহমেদ এবং প্রযুক্তা রায় অন্তি।
এছাড়া সাংগঠনিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ৭ জন দায়িত্বশীলকে 'বেস্ট অর্গানাইজার' বা সেরা সংগঠক সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. সাদিয়া সুলতানা রিমি, সাংগঠনিক সম্পাদক হেনা শিকদার, সম্পাদনা পর্ষদের রিফাত হোসেন, অর্থ সম্পাদক মো. গোলাম মাওলা হাবিব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আতিয়া তাহিরা ইতুমনি, সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আরমান হোসেন এবং প্রচার সম্পাদক মো. মুসাব্বির।
অতিথিরা বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে সেরা লেখক সুরাইয়া বিনতে হাসান বলেন, "আজ আমি খুবই খুশি এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই সম্মাননা আমাকে সামনে আরও ভালো লিখতে অনুপ্রাণিত করবে।"
আরেক সেরা লেখক আরাফাত নাফিস বলেন, "আমাদের ভেতরের লেখক সত্তার পূর্ণ জাগরণ ঘটিয়েছে জবি তরুণ লেখক সংঘ। আমার মতো নবীন লেখকদের জন্য এই স্বীকৃতি অনেক বড় সম্মানের।"
বিশ্ববিদ্যালয়ের আড়াই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে দিনব্যাপী এই সম্মেলনে লেখা প্রদর্শনী, সেমিনার, ক্যারিয়ার গঠনবিষয়ক আলোচনা, প্রবন্ধ প্রতিযোগিতা, কুইজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।