সোহেল মঞ্জুর তার বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকালে মোহাম্মদপুরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তাকে রংপুরে গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
দীর্ঘদিন ধরে অর্থনীতি বিষয়ক সাংবাদিকতায় অবদান রাখা সোহেল মঞ্জুর দ্য ডেইলি স্টার, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, বিডিনিউজসহ দেশের বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যমে কাজ করেছেন। তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা জগতে শোকের ছায়া নেমে এসেছে।
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর সভাপতি দৌলত আকতার এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম এক শোকবার্তায় সোহেল মঞ্জুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আরএনএস পরিবারের পক্ষ হতে আমরা গভীর ভাবে শোকাহত।