শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরা বিমান বিধ্বস্ত, আহতদের দেখতে হাসপাতালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা, ব্যাপক ভিড়

নিজস্ব প্রতিবেদক

আর এন এস ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫, ১২:০৭ পিএম

উত্তরা বিমান বিধ্বস্ত, আহতদের দেখতে হাসপাতালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা, ব্যাপক ভিড়
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের দেখতে আজ (সোমবার) বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তাদের আগমনে হাসপাতালের সামনে ব্যাপক ভিড় তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক মো. সায়েদুর রহমান, এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

এছাড়াও, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও আহতদের দেখতে হাসপাতালে যান।

গুরুতর দগ্ধ রোগীদের চিকিৎসাধীন অবস্থায় দেখতে আসা এসব শীর্ষ ব্যক্তির উপস্থিতিতে হাসপাতালের সামনে সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের ব্যাপক ভিড় দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে তৎপর রয়েছে। এই দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন বলে এর আগে আইএসপিআর নিশ্চিত করেছে।