রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ অপসারণে এখন ভারী ক্ষমতাসম্পন্ন ক্রেন ব্যবহার করা হচ্ছে।
আজ (সোমবার) দুপুরে সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানটি একটি স্কুল ভবনে আঘাত হানে। দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে। বিধ্বস্ত বিমানের বড় বড় টুকরো এবং ভবনের ক্ষতিগ্রস্ত অংশ সরাতে ক্রেনের ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে।
এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এবং দুর্ঘটনার কারণ পুরোপুরি উদঘাটন না হওয়া পর্যন্ত ক্রেন দিয়ে ধ্বংসাবশেষ সরানোর কাজ চলবে।