শনিবার, জুলাই ১৮, ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন উদ্যোক্তাদের নিয়ে ঈদ উদ্যোক্তা মেলা ২০২৬ অনুষ্ঠিত!

জুনায়েদ আহমেদ সৈকত

প্রকাশিত: ২৪ মে, ২০২৬, ০৬:১০ পিএম

নতুন উদ্যোক্তাদের নিয়ে ঈদ উদ্যোক্তা মেলা ২০২৬ অনুষ্ঠিত!
ছবি: নিজস্ব প্রতিনিধি

রাজধানীর শনির আখড়ায় তফেরুন্নেসা কনভেনশন হলে নূর ইভেন্ট আয়োবজিত তিন দিনব্যাপী ঈদ উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। ২১, ২২ ও ২৩ মে, তিন দিনের এই আয়োজনে হাতে তৈরি বিভিন্ন চকলেট ও খাদ্য সামগ্রি নিয়ে উপস্থিত ছিলেন স্থানীয় উদ্যোক্তারা।

 

পাশাপাশি ঘর সাজানোর বিভিন্ন  অর্নামেন্টস, জামাকাপড়, প্রসাধনী, খেলনার আইটেম সহ অন্যান্য সামগ্রীর স্টল দেখা গেছে এ উদ্যোক্তা মেলায়। তিন দিনব্যাপী এ মেলার প্রথম দিনে উৎসবমুখোর পরিবেশের মধ্য দিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন নূর ইভেন্টের অরগানাইজার ও ব্র্যান্ড প্রমোটর সাবিকুন নাহার।

 

এ সময় উপস্থিত ছিলেন নতুন উদ্যোক্তারা। তিন দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিনে পণ্য ক্রয়ের উপর ক্রেতাদের দেয়া হয় আকর্ষণীয় উপহার! এছাড়াও ২য় ও শেষ দিনে মেলা উপলক্ষে দেয়া হয় বিশেষ ডিসকাউন্ট। 

 

ক্রেতাদের উপস্থিতি ও ব্লগারদের সমাগমে জমে ওঠে এই উদ্যোক্তা মেলা। মোট ২৫ টি স্টল নিয়ে একই ছাদের নিচে উদ্যোক্তারা বিভিন্ন পণ্যসামগ্রী সহ তাঁদের ব্রেন্ড প্রমশনের সুযোগ পান। 

 

মেলায় অংশগ্রহণ করা স্টলগুলোর মধ্যে রয়েছে:- আয়োজন, আজহার ফ্রেগ্রেন্স, সুরস্ কালেকশন, মাই মেক আপ বিডি, নূরতাজ, সোহানিতাস্ ড্রিম শপ, ক্যানভাস জোন, গ্লেম মম্ এন্ড বিডি, সানাস গিফট কর্ণার, বৃষ্টিস ফুড কর্ণার, শিমুর অর্গানিক শপ, কলকা, অলংকার, হোসাইন ট্রেন্ডস, লেডিস পার্ক, জানোরা, জিবসাম বাই বাবাই, দ্যা মোস্ট শাইন বাই আশা এবং তাজিবা বিউটি এন্ড জুয়েলারি।

 

প্রথম বারের মত নূর ইভেন্টস এর এই আয়োজনে  উদ্যোক্তারা সন্তুষ্টি প্রকাশ করেন। নূর ইভেন্টের অরগানাইজার সাবিকুন নাহার জানান, "এটি তাঁর প্রথম আয়োজিত মেলা! মাত্র দু সপ্তাহের মধ্যেই তিনি এই সিদ্ধান্ত নেন এবং ভালো রেসপন্স পান।


মেলার সমাপনী দিনে সর্বচ্চ সেলার এওয়ার্ড পায় আজহার ফ্রেগ্রেন্স। আবেগঘন পরিবেশ আর উৎসবের আমেজ নিয়েই পরিসমাপ্তি ঘটে নূর ইভেন্ট আয়োজিত এই ঈদ উদ্যোক্তা মেলার।