ফিলাটেলিস্ট ও নিউ মিসমেটিস্ট (আয়োজক) কামরুল ইসলাম জানান, বিভিন্ন ধরনের সংগ্রহযোগ্য পণ্যের এ মেলায় বিভিন্ন দেশের বিরল ডাকটিকেট, ধাতব মুদ্রা, ব্যাংক নোট ছাড়াও বিভিন্ন সৌখিন কালেক্টেবল আইটেম প্রদর্শিত হবে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ২৫ জন সৌখিন সংগ্রাহক এতে অংশ নেবেন। এছড়াও আগস্ট ২০২৬-এ প্রকাশিত হতে যাচ্ছে "বাংলাদেশ কালেক্টর্স ইন্ডেক্স" নামের সংগ্রহ বিষয়ক আকর্ষণীয় ডিরেক্টরি।
অনলাইন এবং অফলাইন ভার্সনে প্রকাশিতব্য এ ডিরেক্টরিতে বাংলাদেশের সকল কালেক্টর ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন ফিলাটেলিক এন্ড নিউ মিসমেটিক ক্লাবের প্রয়োজনীয় তথ্যাদি স্থান পাবে।