সোমবার(১ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রামের ধরলা নদীর পূর্ব পাড়ে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান ও লেখক সুশান্ত বর্মন এই পাঠাগারটির ভিত্তি প্রস্তরের সূচনা করেন। এর আগে প্রদীপ জ্বালিয়ে এর উদ্বোধন করেন প্রবীণ সাংস্কৃতিক সংগঠক শ্যামল ভৌমিক।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন কবি সাম্য রাইয়ান,সাহিত্যিক মোখলেছুর রহমান,জলবায়ু কর্মী সুজন মোহন্ত,শিক্ষক জ্যোতির্ময় বর্মন, সাহিত্য কর্মী নুসরাত জাহান, পাঠাগার সংগঠক জয়নাল আবেদিন,পলাশ রায়, রাজ্য জ্যোতি প্রমুখ।
নতুন এই পাঠাগারটি আগামী একমাসের মধ্যে শিশু কিশোরদের জন্য উন্মুক্ত করা হবে । এটি হবে কুড়িগ্রামের জন্য ২য় শিশুতোষ পাঠাগার।