শনিবার, জুলাই ১৮, ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একটা সফলতা বদলে দেয় সব রিয়াদ আকন্দের কণ্ঠে বাস্তবতার কবিতা

RNS News

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫, ০৫:০৭ পিএম

একটা সফলতা বদলে দেয় সব রিয়াদ আকন্দের কণ্ঠে বাস্তবতার কবিতা
ফাইল ছবি

কবিতা নাম : সফলতা ব্যর্থতা

লেখক : মো রিয়াদ আকন্দ

তুমি ব্যর্থ হলে,

অযোগ্য লোকেরাও তোমার যোগ্যতা নিয়ে বলবে।

তুমি ব্যর্থ হলে,

চায়ের দোকানে মোরে মোরে তোমার সমালোচনা চলবে।

তুমি কিছু করতে না পারলে,

পাড়া মহল্লার মহিলারা কানাঘুষা করবে।

তুমি কিছু না করলে,

তোমার পড়ালেখা নিয়ে প্রশ্ন তুলবে।

তোমার ভাল কর্ম না হলে

বন্ধুদের আড্ডায় পাবে না কোন মান

পরিবার, সমাজে থাকবে না কোন প্রতিষ্ঠিত স্থান।

তোমার স্বপ্ন, তোমার ইচ্ছেগুলো হবে সবার কাছে মূল্যহীন

ঘোর আধার নেমে আসবে জীবনে,

কাটবে কষ্টে নিদ্রাবিহীন।

 

জীবনের প্রতিটি মুহুর্তের পরোতে পরোতে শুনাবে কটুকথা

চলতে, ফিরতে, খাইতে, নিতে পাবে কত যে ব্যথা।

একটা সফলতায় পারে সবকিছুর পরিবর্তন এনে দিতে

সফলতা পেলেই ভুলে যাবে, যা ছিল মনে গেথে।

সফলতা পেলে দূরের মানুষগুলাও হয়ে যাবে আপন

পাড়া মহল্লায় হবে সমালোচনার পরিবর্তন।