মঙ্গলবার, জানুয়ারী ২০, ২০২৬
৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাপুরে ছাত্রদল নেতার উপর অতর্কিত হামলা

RNS News

টাঙ্গাইল প্রতিনিধি:

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৫, ০৪:০৭ পিএম

মির্জাপুরে ছাত্রদল নেতার উপর অতর্কিত হামলা

টাঙ্গাইলের মির্জাপুরে ইউনিয়ন ছাত্রদল নেতার উপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৬ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার উয়ার্শী গ্রামে এ ঘটনা ঘটে। আহত উপজেলার উয়ার্শী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিব খান (২৫)। তিনি  উয়ার্শী গ্রামের আব্দুল খালেক খানের ছেলে। 
অভিযোগ ও স্থানীয়া সূত্র জানায়, ছাত্রদল নেতার সঙ্গে উয়ার্শী গ্রামের আলম খানের ছেলে শুভন খান (৩২), শহিদুল ইসলামের ছেলে আতিকুর রহমান খান (৩২) বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ শত্রুতা পোষণ করে আসছেন। পূর্ব শত্রুতার জের ধরে গত রবিবার রাতে দেশীয় অস্ত্র, লোহার পাইপ দিয়ে ছাত্রদল নেতার উপর হামলা চালায় এতে গুরুতর আহত হয় ওই নেতা। পরে স্থানীয়রা রাকিব কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

আহত রাকিব বলেন, কিছু বুঝে উঠার আগের পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালিয়েছে। এঘটনার পরিপ্রেক্ষিতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রশাসনের নিকট দোষীদের বিচার দাবী করেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, লিখিত  অভিযোগ পেয়েছি। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।