রবিবার, জুন ২৮, ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ এফ জি কল্যাণ সমিতি কক্সবাজার আঞ্চলিক কমিটি গঠিত

ইমতিয়াজ মাহমুদ ইমন

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ০৮:১১ পিএম

বাংলাদেশ এফ জি কল্যাণ সমিতি কক্সবাজার আঞ্চলিক কমিটি গঠিত
ছবি : নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ ফরেস্ট গার্ড (এফ জি) কল্যাণ সমিতি কক্সবাজার আঞ্চলিক শাখার কমিটি গঠন করা হয়েছে। রবিবার ২৮ জুন কক্সবাজারস্থ আঞ্চলিক কার্যলয়ে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব আনসারুল হক, সাঃ সম্পাদক নির্বাচিত হয়েছেন, মোঃ হুমায়ুন কবির।

 

নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার মোঃ শাহাদাত হোসেন চৌধুরী জানান, সংগঠনের আঞ্চলিক কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরো নির্বাচিত হয়েছেন, সহ সভাপতি পদে রিপন মিয়া, মোঃ আবদুল হান্নান, যুগ্ন সাঃ সম্পাদক পদে একেএম মাহবুবর আলম, মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক পদে, মোঃ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে, মোঃ শরিফুল আলম, দপ্তর সম্পাদক পদে, আরিফুর রহমান, প্রচার সম্পাদক পদে, শাহিন আলম, হিসাব নিরক্ষক পদে, পলাশ ভৌমিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে, মোঃ আবু জাহেদ।

 

মোঃ নুর আলম, মোঃ আল মামুন, মোঃ আকবর খান, হুমায়ুন আহমেদ, আবদুর রহমান কার্যকরী পরিষদ সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি আনচারুল হক এবং সাঃ সম্পাদক হুমায়ুন কবির জানান, ফরেস্ট গার্ডদের কল্যাণে তারা বহুমুখী পদক্ষেপ গ্রহণ করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে।