সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি। এসময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে যোগাযোগ স্থাপন করে হাদি হত্যার আসামীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালানো হবে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ মব কালচারকে আর এগোতে দেয়া হবে না।
কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভায় বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা আগামী এক সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতকে জাতীয় ও আর্ন্তজাতিকভাবে উন্নীত করতে সৈকতের ময়লা আবর্জনা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।
আইন শৃঙ্খলা কমিটির সভায় কক্সবাজার পুলিশ সুপার এনএম সাজেদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। এর আগে রোববার বিকেলে ২ দিনের সফরে জন্মভূমি কক্সবাজার সফরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম বারের মত কক্সবাজার সফর করেন তিনি। আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।