নিহত আব্দুল বারী (বারী মণ্ডল) পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁকোয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ওই এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
দুর্ঘটনার পরপরই ওই পথ দিয়ে যাওয়া এক অটোরিকশা চালক তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয়দের খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। পরে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।