মঙ্গলবার, জানুয়ারী ২০, ২০২৬
৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তৃতীয় মেয়াদে মিনেসোটার গভর্নর হতে চান টিম ওয়ালজ!

আর এন এস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২৩ পিএম

তৃতীয় মেয়াদে মিনেসোটার গভর্নর হতে চান টিম ওয়ালজ!
ছবি: AP

গত মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী, টিম ওয়ালজ, ২০২৬ সালে তৃতীয়বারের মতো মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।

 

২০২৪ সালের নির্বাচনে কমলা হ্যারিসের রানিং মেট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হওয়ার পর, ওয়ালজ জাতীয় রাজনীতিতে একজন পরিচিত মুখ হয়ে ওঠেন। অনেকেই ধারণা করেছিলেন, তিনি হয়তো ২০২৮ সালে প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন। কিন্তু সেই জল্পনার অবসান ঘটিয়ে তিনি রাজ্য রাজনীতিতেই মনোনিবেশ করার সিদ্ধান্ত নিলেন।

 

ভিডিও বার্তায় টিম ওয়ালজ বলেন, "আমার কাজ এখনো শেষ হয়নি।" তিনি সম্প্রতি মিনেসোটায় ঘটে যাওয়া বন্দুক সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং এই সংকট মোকাবেলাকে তার অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

 

তবে, তৃতীয় মেয়াদে জয়ী হওয়া তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। কারণ, গত ৬০ বছরেরও বেশি সময়ে মিনেসোটার কোনো গভর্নর টানা তৃতীয়বার নির্বাচিত হতে পারেননি।

ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার পর জাতীয় পর্যায়ে পরিচিতি পেলেও, এখন তাকে রাজ্যের মানুষের আস্থা পুনরায় অর্জন করতে হবে। তার এই ঘোষণা যুক্তরাষ্ট্রের রাজ্য পর্যায়ের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করলো।

 

- AP News