সভায় শিশু সুরক্ষাবিষয়ক চলমান কার্যক্রম, বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় জোরদার, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রকল্পের কার্যক্রমকে স্থানীয় বাস্তবতা ও বিদ্যমান নীতিমালার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করতে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে, কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মশিউর রহমান মণ্ডল বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিশুদের নিরাপদ, সহায়ক ও অধিকারভিত্তিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
এ ধরনের উদ্যোগ শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করবে এবং প্রান্তিক শিশুরাও সমতার ভিত্তিতে শিক্ষার সুযোগ পাবে। সভায় সিবিসিপিসির সভাপতি মো. আল আমিন, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, টেরে ডেস হোমস প্রকল্প সমন্বয়ক হিরন্ময় সরখেলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।